info@monnomch.edu.bd   | 01755559191, 01755559193

চিকিৎসা সেবায় অনন্য অবদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চিকিৎসকদের সম্মাননা প্রদান

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ খান মুন্নু-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের চিকিৎসা সেবায় অনন্য অবদান এবং মানবিক সেবামূলক কার্যক্রমে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৫ অক্টোবর ২০২৫ থেকে ২৩ মে ২০২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সফলভাবে পরিচালনা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য নিম্নোক্ত তিনজন চিকিৎসককে “Significant Contribution to Free Medical Camp” সম্মাননায় ভূষিত করা হয়—
• অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ
• ডাঃ মোঃ মনিরুজ্জামান (মানিক), রেজিস্ট্রার, অর্থোপেডিক্স বিভাগ
• ডাঃ মোহাম্মদ কুদরত-ই-হাসান, আবাসিক সার্জন, ডেন্টাল বিভাগ
এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা, পেশাদারিত্ব এবং মানবিক চিকিৎসাসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ নিম্নোক্ত ১৩ জন চিকিৎসককে “চিকিৎসা সেবায় অনন্য অবদানের স্বীকৃতি” প্রদান করা হয়—
• অধ্যাপক ডাঃ এ এইচ এম ফিরোজ, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ
• অধ্যাপক ডাঃ ফজলুল হক, বিভাগীয় প্রধান, অ্যানেস্থেসিয়া ও আইসিইউ বিভাগ
• অধ্যাপক ডাঃ মাহবুবা, বিভাগীয় প্রধান, গাইনী এন্ড অবস্ বিভাগ
• অধ্যাপক ডাঃ শফি আহমেদ, অধ্যাপক, শিশু ও নবজাতক বিভাগ
• ডাঃ মোহাম্মদ আবদুল মোতালিব, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
• ডাঃ মোঃ মাজেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সার্জারী বিভাগ
• ডাঃ মোঃ আফজাল হোসেন, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ
• ডাঃ আতিকুল রহমান খান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ
• ডাঃ সিলভিয়া রহমান, সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্ বিভাগ
• ডাঃ মোহাম্মদ রাসেল, সহযোগী অধ্যাপক, শিশু ও নবজাতক বিভাগ
• ডাঃ সারিয়া নাফিয়া, সহকারী অধ্যাপক, গাইনী এন্ড অবস্ বিভাগ
• ডাঃ আবু সাইদ মোহাম্মদ আসলাম, আবাসিক চিকিৎসক, শিশু ও নবজাতক বিভাগ
• ডাঃ মোঃ মনিরুজ্জামান (মানিক), রেজিস্ট্রার, অর্থোপেডিক্স বিভাগ (ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা—উভয় ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত)
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাবা আফরোজা খানম রিতা, এমপি। তিনি সম্মানিত চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জুলফিকার আহমেদ আমিন, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ বোরহানউদ্দিন আহমেদ এবং হাসপাতালের বিভাগীয় প্রধানগণ।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্বাস করে, চিকিৎসকদের কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক সেবার যথাযথ স্বীকৃতি তাঁদের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানবকল্যাণে নিবেদিত এই অঙ্গীকার নিয়েই মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল আগামীতেও আধুনিক, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখবে।